চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ উইকেটের এলিট ক্লাবে অশ্বিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে তিন রেকর্ডের সামনে ছিলেন ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করে তার একটি পূরণ করে ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন।

সবমিলিয়ে টেস্টে ৫০০ উইকেট নেয়া নবম বোলার হলেন অশ্বিন। অফস্পিনারদের মধ্যে পাঁচশ ছোঁয়া তৃতীয় বোলার তিনি। তার আগে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন এ কীর্তি গড়েছেন।

দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন ৩৭ বর্ষী অশ্বিন। তার আগে ৫০০ উইকেটের কীর্তি গড়েছিলেন সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ৫৩ বর্ষী কুম্বলের কীর্তিটি গড়তে খেলতে হয়েছিল ১০৫ ম্যাচ। অশ্বিনের লাগলো কুম্বলের চেয়ে ৭ ম্যাচ কম, ৯৮ ম্যাচ।

সবমিলিয়ে পাঁচশ উইকেট নিতে কম ম্যাচ খেলা দ্বিতীয় বোলার হলেন অশ্বিন। তার আগে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ডানহাতি স্পিনার ২০০৪ সালে ক্যান্ডিতে ৮৭ ম্যাচ খেলে কীর্তি ছুঁয়েছিলেন।

২০১১ সালে টেস্ট অভিষেক অশ্বিনের। গত একদশক ধরে ঘরের মাটিতে দাপট দেখিয়ে চলেছেন। ৯৮ ম্যাচ খেলা অশ্বিন ২৬ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ইনিংসে এবং ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট নিয়েছেন ৬ বার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনইংল্যান্ডকুম্বলেমুরালিধরনলায়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT