চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিয়ান কূটনীতিকদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ধামরাই প্লান্ট পরিদর্শন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A

বাংলাদেশ ও আসিয়ান দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে,বুধবার (৩ ডিসেম্বর) সকালে আসিয়ান সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের একটি দল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ধামরাইস্থ প্লান্ট পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

পরিদর্শনে তারা ইনসেপ্টার ডব্লিউএইচও কোয়ালিফাই সলিড ও ইনজেকটেবল ফ্যাসিলিটি এবং ইউএসএফডিএ অনুমোদিত সলিড প্রোডাক্ট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। এছাড়া তারা কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং সেন্ট্রাল ওয়্যারহাউসও দেখেন।

পরিদর্শনকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনসেপ্টার পরিচালক (টেকনিক্যাল অপারেশন) এ.এ. সেলিম বারামি, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাগণ।

এছাড়া, পরিদর্শনে অংশগ্রহণ করেন লাওস, তিমুর লেসতে, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়াসহ বিভিন্ন আসিয়ান দেশগুলোর কূটনীতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিয়ান কূটনীতিকইনসেপটা ফার্মাসিউটিক্যালসইনসেপ্টাইনসেপ্টার ডব্লিউএইচও
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT