চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার চ্যানেল আই ভবনের ছবি, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ সারাদেশের আকাশ প্রধানত শুষ্কই থাকতে পারে। এদিন কোথাও বৃষ্টির শঙ্কা নেই, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা আজ শুরু হয়েছে, এটা এখন আর কমবে না। আগামীকালও তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা খুব না–ও বাড়তে পারে। তবে দুপুরের পর থেকেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিন রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনাও আছে।’

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিন সন্ধ্যার আগে অথবা পরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও সিলেটের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালের পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। রেকর্ড অনুযায়ী ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঈদের দিনও এই সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরঈদের দিনের আবহাওয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদযাত্রার শেষদিনে নৌপথে ঢিলেঢালা ভাব

পরবর্তী

দেশের কোথায় কখন ঈদের জামাত

পরবর্তী
চাঁদ, লাইট হাউস ও ল্যাম্পের সাথে ঈদ শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কোথায় কখন ঈদের জামাত

বিভিন্ন বাংলা সিনেমার পোস্টার ও ট্রেলার ছবি সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব একাই ১২৫, বাকি ১০ ছবি ৮৫ হলে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT