অপরাধ

বরগুনায় হরিণের মাংসসহ আটক ১

বনজঙ্গলে হরিণের ছবি, বাংলাদেশে বনজীবী. Channel i News - চ্যানেল আই নিউজ

বনজঙ্গলে হরিণের ছবি, যেখানে হরিণটি শিকার বা আটক হওয়ার জন্য বসে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরগুনার পাথরঘাটায় প্রায় ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ মো. বেল্লাল মুসুল্লি (৪৫) নামের একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে জব্দকৃত মাংসসহ তাকে বন বিভাগের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

শনিবার (৮ এপ্রিল) অভিযানটি পরিচালনা করা হয়। মুসুল্লি দক্ষিণ চরদোয়ানী এলাকার মুসুল্লী পাড়া গ্রামের আব্দুর জব্বার মুনসীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দোয়ানী এলাকা থেকে প্রায় ১১ কেজি অবৈধ হরিণের মাংস জব্দ করা হয়। পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম হুমায়ুন কবির, সিপিও এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

বিষয়:বরগুনা ব্যবসায়ী হরিণ শিকার হরিণের মাংস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…