রাজনীতি

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

প্রধান বক্তার পোর্ট্রেট, গাছে ঘেরা পার্কে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি, সাদা শার্ট ও নীল জ্যাকেট পরা, পার্কে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আগেই জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ মামলায় আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারেক রহমানের। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে হাইকোর্ট থেকে খালাস পান তিনি।

গত ১ ডিসেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট।

আইনজীবী আব্দুর রশীদ মোল্লা জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম স্বতপ্রণোদিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন।

বিষয়:গ্রেনেড হামলা মামলা তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…