চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

আইনি জটিলতার মুখে পড়লেন সালমানের ‘বীর’ খ্যাত অভিনেত্রী জেরিন খান। জানা গেছে, ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শিয়ালদহ আদালত।

অভিযোগ উঠেছে, একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও রাজ্যে আসেননি সালমান খানের এই নায়িকা। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙা থানা। ২০১৮ সালের দায়ের করা সেই মামলায় জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন এবং ছয়টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল  ‘হেট স্টোরি ৩’-খ্যাত এই  অভিনেত্রীর। অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। কিন্তু সেই সময় কোন কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা।

ওই সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জেরিন খান এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসাবে প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি। সংস্থার দাবি, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লক্ষ টাকা খরচ হয়।

গত বছর জুন মাসে জেরিনের ম্যানেজার অঞ্জলি গৌতম অথাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী, মাসে এক বার কলকাতায় হাজিরা দেওয়ার কথা ছিল অঞ্জলির। সেই সময় অঞ্জলির আইনজীবী আদালতে জানান, তার মক্কেল ওই মামলায় প্রধান অভিযুক্ত নন। তবে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আইনজীবী আরও অভিযোগ তোলেন, মামলায় প্রধান অভিযুক্ত আদতে তদন্তে সহযোগিতা করছেন না। সেই ঘটনার বছর খানেক পর অভিযুক্ত জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল শিয়ালদহ আদালত।

২০১০ সালে ‘বীর’ ছবির মাধ্যমে সালমানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেন জেরিন খান। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে সালমানের মতো তারকার বিপরীতে অভিনয়ের হাতেখড়ি হওয়া সত্ত্বেও বলিউডে তেমন ভাবে নিজের প্রভাব বিস্তার ফেলতে পারেননি জেরিন।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি জটিলতাগ্রেপ্তারি পরোয়ানাজেরিন খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT