চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কুঠারাঘাতের শামিল’

জেপিবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জোটপত্রের লোগো, বাংলাদেশের জাতীয় পতাকার রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্বে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদের গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কুঠারাঘাতের শামিল বলে উল্লেখ করেছেন জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম সারোয়ার মিলন বলেন, শওকত মাহমুদকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছি এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি—এমন সময় তার গ্রেপ্তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা বলে আমি মনে করি।

Banglabid

মিলন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই দলের মহাসচিব হিসেবে, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। আমরা শওকত মাহমুদের মুক্তি কামনা করছি।

জেপিবির ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান বলেন,  সাংবাদিক শওকত মাহমুদ শুধু দলের মহাসচিব হিসেবে নয়, তিনি পেশাজীবী সমাজেরও একজন সম্মানিত ব্যক্তি। আমরা তাকে পেয়েছি একজন আদর্শিক ও নীতিবান মানুষ হিসেবে। গণতন্ত্রের উত্তরণে তার মতো মেধাবী মানুষ আজ দেশের জন্য বড়ই প্রয়োজন।

সভায় শওকত মাহমুদের মুক্তির দাবিসহ একজন প্রখ্যাত সাংবাদিককে এভাবে হেনস্থা করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়।

Reneta

সভায় আরও উপস্থিত ছিলেন জেপিবির উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, আলহাজ্ব এমএ ইউসুফ, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ইকবাল কবীর, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ মো. সোলায়মান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্রের ওপর কুঠারাঘাতজনতা পার্টি বাংলাদেশজাতীয় গণতান্ত্রিক ফ্রন্টতীব্র নিন্দাসাংবাদিক শওকত মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT