অর্থনীতি

রাজধানীতে বাজার দর পর্যবেক্ষণে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী

রাজধানীতে বাজার দর পর্যবেক্ষণে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা বাজারে সেনাবাহিনীর সাথে আলোচনা করছে, নগরীর ব্যস্ত বাজারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বেঁধে দেওয়া বাজার দর সঠিকভাবে মানা হচ্ছে না। তাই কোন প্রকার চাঁদাবাজিকে প্রশ্রয় না দিতে শিক্ষার্থীদের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী।

আজ (১০ আগস্ট) শনিবার সকাল থেকে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা যায় সেখানে পেঁয়াজ, আলু, গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।

এক্ষেত্রে সব এলাকার দোকানিরা দোষ দিচ্ছেন পাইকারী ব্যবসায়ীদের। তাদের কথায়, পাইকারী বাজারের প্রভাবটাই এখনও রয়েছে খুচরা বাজারে।

অন্যদিকে বাজারদর পর্যবেক্ষণে শিক্ষার্থীরা নিয়মিত মাঠে যাচ্ছেন। তারা বলছেন, চাঁদাবাজি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তারা। প্রয়োজন জনগণের সচেতনতা ও সকলের সহযোগিতা।

বিষয়:বাজার দর শিক্ষার্থী সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…