বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের বৈঠক

প্রধান উপদেষ্টা গণতন্ত্র ও সুবিচার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা গণতন্ত্র ও সুবিচার নিয়ে আলোচনা করছেন, পটভূমিতে কাঠের কারুকার্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং প্রধান উপদেষ্টার অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা।

সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে বলে জানা গেছে।

এরআগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠক সংক্রান্ত চিঠি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয় বলেও জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত থাকবেন।

মন্ত্রণালয়ের অধীন দপ্তর/ সংস্থার সচিবদের সভায় যোগ দিতে হবে না। কারণ জনপ্রশাসন, ভূমিসহ কয়েকটি মন্ত্রণালয়ে চার-পাঁচজন করে সচিব কাজ করছেন। তাই যেসব সচিব বিভিন্ন দপ্তর/ সংস্থায় আছেন, তাদের এ সভায় উপস্থিত হতে হবে না।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার ওয়াকার-উজ-জামান ড. মুহাম্মদ ইউনূস সচিব সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…