আন্তর্জাতিক

মেক্সিকোর বারে সশস্ত্র হামলা, নিহত ৭

মেক্সিকোতে বন্দুকধারীর হামলা, নিহত ৭, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে বন্দুকধারীর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে সশস্ত্র হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

রোববার (৩০ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে ফার্স্টপোস্ট জানিয়েছে, দুইটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়।

হিদালগো কর্তৃপক্ষ জানায়, তুলা অঞ্চলটি জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তার করার পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এ হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০৬ সালে মেক্সিকোতে সরকারি পর্যায়ে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। পাশাপাশি ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ, যাদের অনেকের হদিস মিলেনি।

বিষয়:মেক্সিকো সশস্ত্র হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…