চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মানুষটিকে বাঁচানোর দায় আমাদেরও আছে: অর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
অর্ক গিটার বাজাচ্ছেন, সঙ্গীত পরিবেশনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ব‍্যান্ডের জনক বলা হয় ‘মহীনের ঘোড়াগুলি’কে। সত্তর থেকে নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানের ধরন বদলে দিয়েছিলো গানের এই দলটি। এই দলের সবচেয়ে পুরনো ঘোড়াদের একজন তাপস দাস। যিনি সবার কাছে বাপী দা নামেই পরিচিতি। তিনি ভালো নেই।

‘মহীনের ঘোড়াগুলি’র অন‍্যতম প্রতিষ্ঠাতা তাপস দাস বাপী গুরুতর অসুস্থ। দুরারোগ‍্য ক‍্যানসারে আক্রান্ত তিনি। ৬৮ বছর বয়স প্রবীণ এই শিল্পীর চারটি কেমোথেরাপি নেওয়া হয়েছে আগেই। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর।

তাপস দাসের চিকিৎসায় প্রচুর অর্থ প্রয়োজন। এরইমধ্যে তার চিকিৎসার জন‍্য অনুদান সংগ্রহও শুরু হয়েছে। তাকে সারিয়ে তুলতে চিকিৎসার জন‍্য পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার ভক্তরা। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই অনুদান সংগ্রহের ডাক উঠেছে।

Banglabid

যে উদ্যোগের সামিল হলেন পশ্চিম বঙ্গের মেধাবী সংগীতশিল্পী অর্ক মুখার্জীও। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপস দাসের শারীরিক অবস্থার কথা জানিয়ে অর্ক বলেন,“যাদের গান ‘সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সবকিছুই’ তাদেরই বাপিদা আজ অসুস্থ। মহিনের ঘোড়াগুলির এই তাপস দাস, বাপিদা কে- তার পরিচয় আমি করিয়ে দেব এত বড় কেউ আমি নই। লাং ক্যান্সার থার্ড স্টেজ, খেতে পারছেন না স্বাভাবিক পদ্ধতিতে।”

তাপস দাসের স্ত্রী সুতপার বরাতে অর্ক এসময় আরও লেখেন, ‘বাপীদা বেশ কিছু কেমো নিয়েছেন। এখন রেডিয়েশন নেবার মতন অবস্থায় নেই। খেতে পারছেন না স্বাভাবিক ভাবে। ওজন কমে পয়ত্রিশ কিলোয় নেমে এসেছে।’

তাপস দাসের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কথা জানিয়ে অর্ক আরও লিখেন,‘আমরা বন্ধুরা একটি অনলাইন ফান্ড্রেসার অর্গানাইস করবো দ্রুতোই এক সপ্তাহের মধ্যে। বাজে ভনীতা করে আর পলিটিকাল/এপলিটিকাল কুৎসিত ট্রোলবাজি না করে যদি পারেন আমার আপনার সামান্য ছোট ছোট কান্ট্রিবিউশন পাঠাতে শুরু করুন। খরচ অনেক। ঐ যে গানটা আপনাকে রাতে দিনে ভাবিয়েছে, তারও মূল্য অনেক। সে কথা ভেবে এগিয়ে আসুন।

Reneta

অর্ক বলেন,‘অন্য কে কী করেছে না করেছে তার জন্য না ভেবে যদি সত্যিই কোনোদিন ভেবে থাকেন ‘কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও’- তবে মনে রাখবেন একটু একটু করে হলেও এই মানুষটিকে বাঁচানোর দায় আমাদেরও আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্কঅর্ক মুখার্জীগানতাপস দাসবাংলা ব্যান্ডমহীনের ঘোড়াগুলিলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবকে ‘সাউথ আফ্রিকা’ বললেন রোনালদো!

পরবর্তী

৯৫ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

পরবর্তী
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছানোর ছবি, দুই ব্যক্তি হাসিমুখে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৫ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ইনফান্তিনো সাক্ষাৎকারে বক্তব্য দিচ্ছেন, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলফি বিতর্কে হতাশ ইনফান্তিনো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT