বিনোদন

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন মালাইকা?

মালাইকা অরোরা ও অর্জুন কাপুর একসঙ্গে ছবি, গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালাইকা অরোরা ও অর্জুন কাপুর একসঙ্গে ছবি, যা তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনা সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে চর্চা চলছে মাসকয়েক ধরেই। শুধু তাই নয় সম্প্রতি ঘনিষ্ঠ সূত্রের খবরে জানা গেছে, মাস দুয়েক আগেই নাকি প্রেম ভেঙেছে এই জুটির। যদিও এবিষয়ে মুখ খুলেননি দুজনের কেউই। তবে এরই মাঝে যেন বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন মালাইকা।

সম্প্রতি প্রেমিক অর্জুন কাপুরকে নিয়ে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন মালাইকা। রণবীর সিং ও অর্জুন কাপুরের একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখছেন, ‘কুলেস্ট ডিজে’। বরাবরই রণবীর ও অর্জুনের বন্ধুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। ২০১৪ সালে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন ‘গুণ্ডে’ ছবিতে।

২০১৭ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ খান ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা, এমনই গুঞ্জন বলিপাড়ায়।

প্রায় বছর দুয়েক লুকিয়ে প্রেম করার পর ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন অর্জুন-মালাইকা। তারপর বিভিন্ন সময়ে নিজেদের ছবি, প্রেমের ইস্তাহার দিতে দেখা গিয়েছে এই তারকা যুগলকে। তবে হঠাৎ গত বছরের শেষ থেকে সেই সম্পর্কে ছন্দপতন, অনেক বেশি দূরে দূরে তারা।

এদিকে মালাইকার জীবনে যখন প্রেমের সংকট তখন সেই সময় ঘোরতর সংসারী অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান। সপ্তাহখানেক আগেই বিয়ে করেছেন এই অভিনেতা।

বিষয়:অর্জুন কাপুর বিচ্ছেদ মালাইকা অরোরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…