চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে অভিষেক মোটেই সহজ ছিল না অর্জুনের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২২
বিনোদন
A A

৩৭ বছরে পা রাখলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখে বলিউড ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়ে ফেলেছেন এই অভিনেতা। তবে স্টার কিড হওয়া সত্ত্বেও বলিউডে অভিষেকের জার্নিটা খুব একটা সহজ ছিল না এই অভিনেতার। যা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেতা।

ডেবিউ ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে অর্জুন সাক্ষাৎকারে বলেছেন, “আমি আমার বাবার (বনি কাপুরের) হাত ধরে বলিউডে অভিষেক করতে চাইনি। কারণ এটি সবচেয়ে সহজ উপায় ছিল। আমি মনে করি, নিজেকে পরীক্ষা করাটা জরুরি। আমি অডিশন দিতে গিয়েছিলাম। কিন্তু আদিত্য চোপড়া স্যার আমার ছবি দেখে বলেছিলেন, ও অভিনেতা হতে পারবে না। এমনকি ও মুখ্য চরিত্রেও অভিনয় করতে পারবে না।”

এরপর কঠোর পরিশ্রম করে নিজের ওজন ঝরিয়েছেন অর্জুন। ছয় মাস পর, তিনি একটি নতুন ফটোশুট করেছিলেন, ‘অনিচ্ছা’ সত্ত্বেও অর্জুনকে সেসময় হ্যাঁ বলেছিলেন আদিত্য চোপড়া। কেননা তিনি মনে করেছিলেন এই ছেলের ভেতর কিছু না কিছু তো আছেই। অর্জুনের ‘লুক’ নাকি যার অন্যতম কারণ ছিল।

এছাড়াও অর্জুন তার প্রথম সিনেমা ‘ইশকজাদে’ তে চুক্তিবদ্ধ হয়ে উত্তরপ্রদেশের এক ছোট শহরের বাসিন্দার চরিত্রে অভিনয়ের জন্য শহরের মানুষের নানা বিষয় নিয়ে চর্চা করেছিলেন।  অভিনেতার কথায়, ‘আমি কখনো ইউপিতে যাইনি। জুহুতে বড় হয়েছি। আমি দুনিয়াটা দেখিনি। স্ক্রিপ্ট পড়তে পড়তে আমার ধারণা তৈরি হয়েছিল ছোট শহর সম্পর্কে। আমি ভারতটাকেই চিনতাম না। তবে সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে আমি দুনিয়াটাকে জানার চেষ্টা করেছি।-হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্জুন কাপুরবলিউড অভিনেতাযশরাজ ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT