চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগস্টের সব শো বাতিল করলেন অরিজিৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ০২, আগস্ট ২০২৪
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় তারকাশিল্পী অরিজিৎ সিং অসুস্থ। নিজেই জানালেন, তিনি ভালো নেই। অরিজিৎ সিং এদিন একটি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান।

শরীর খারাপ করার কথা জানিয়ে এদিন অরিজিৎ জানান, বাধ্য হয়ে তাকে তার আগে থেকে ঠিক করে রাখা সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। এই আগস্টে তিনি কোনো শো করতে পারবেন না। একই সঙ্গে শ্রোতাদের কাছ থেকে ক্ষমাও চেয়েছেন এই কারণে।

অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।

এরপর তিনি তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন। আর সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের আশেপাশেই মূলত এই মাসে তার সমস্ত শো ছিল। নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ লেখেন, বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।

অরিজিৎ এদিন তার অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিক ভাবেই মন ভালো নেই তার অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। তার অনুরাগীরাও তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটাই লিখেছেন কমেন্ট বক্সে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরিজিৎ সিংঅসুস্থআগস্টগায়কবলিউডশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT