শিল্প সাহিত্য

মেলায় অন্যতম কনিষ্ঠ লেখক আরহামের ‘এলিয়েন ঘড়ি’

ছোট লেখক আরহাম বই হাতে মেলায় বই বিক্রির স্টলে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলায় উপস্থিত কনিষ্ঠ লেখক আরহাম তার বই দেখাচ্ছেন, দর্শনার্থীরা বই দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে আরহাম গল্পের কল্পকাহিনী ‘এলিয়েন ঘড়ি’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশনস। অলঙ্করণ করেছেন চিত্রশিল্পী রাজীব দত্ত।

আরহাম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। মেলার কনিষ্ঠ লেখকদের একজন।

দুই শিশু বই পড়ছে মেলায়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরহামের বইয়ের গল্পে দেখা যায়, একটা শহর ছিল। সেখানে ঘরবাড়ি, গাছপালা সবই ছিল। ছিল না শুধু মানুষ। একদিন এক লোক আর তার স্ত্রী সেই শহরে ঘুরতে আসে। ওঠে পুরনো এক বাড়িতে। সেখানেই তারা পেয়ে যায় অদ্ভুত একটা ঘড়ি। তারা জানে না, এই ঘড়িটা আসলে পৃথিবীর কোনো ঘড়ি নয়। তারপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।

দুই শিশু বই পড়ছে, বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বইটি নিয়ে পাঞ্জেরীর কর্ণধার কামরুল হাসান শায়ক জানান, পাঞ্জেরী পাবলিকেশনস লেখক না, কন্টেন্টকে প্রাধান্য দেয়। আরহামের গল্পটি শুনেই আমরা তার বইটি প্রকাশের সিদ্ধান্ত নিই। চমৎকার গল্প। বইমেলায় ইতিমধ্যে বইটি শিশুকিশোর পাঠকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

‘এলিয়েন ঘড়ি’র প্রচ্ছদমূল্য ১২০ টাকা।

বিষয়:অমর একুশে বই মেলা ২০২৩ শিল্প সাহিত্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…