চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় যে শাস্তি পেলেন মার্সেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মার্সেলো ফুটবল খেলায় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের মার্সেলো ভিয়েরার আঘাতে গুরুতর আহত হয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। ইচ্ছাকৃতভাবে না হলেও ঘটনাটি ছিল ভয়াবহ। পা ভেঙে উল্টো দিকে গিয়ে মুচড়ে যাওয়ার ঘটনায় মার্সেলো নিজেও ভেঙে পড়েছিলেন কান্নায়। সেই ঘটনার ১০ দিন পর তাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সাউথ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। সঙ্গে ছয় হাজার ইউরো জরিমানাও গুনতে হবে ৩৫ বর্ষী তারকাকে।

তিন ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে মার্সেলো এরইমধ্যে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন। কোপা লিবার্তোদোরেসে শেষ ষোলোর ফিরতি লেগে মাঠে নামেননি। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছে তার দল ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালের দুই লেগে খেলা হবে না তার।

বুয়েন্স আয়ার্সে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে গত ১ আগস্ট মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স। সেই ম্যাচে দুঃখজনক ঘটনাটি ঘটে। ১-১ গোলে ড্রয়ের ম্যাচে অনাকাঙ্ক্ষিত ফাউল করায় লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান লেফট-ব্যাক।

Banglabid

সাউথ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তোদোরেসের সেই ম্যাচের ৫৬ মিনিটের মাথায় বল পায়ে কাটানোর চেষ্টা করেছিলেন মার্সেলো। বল ট্যাকল করতে গিয়ে বাঁ-পা বাড়ান সানচেজ। ওই সময় মার্সেলোর পা প্রতিপক্ষ দলের ২৯ বর্ষী খেলোয়াড়ের উপর গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যান সবাই।

ঘটনায় মার্সেলো নিজেও ভেঙে পড়েন কান্নায়। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘মাঠে আমি খুব কঠিন একটি সময় পার করেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই একজন ফুটবলারকে মারাত্মকভাবে আহত করেছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।’

সানচেজের এমন ‘দুর্ভাগ্যজনক ঘটনার’ জন্য ব্রাজিলের উদ্বেগ দেখে আর্জেন্টিনোস জুনিয়র্স তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রতিপক্ষ, তাদের শত্রু নই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআর্জেন্টিনোস জুনিয়রফ্লুমিনেন্সব্রাজিলমার্সেলোলিড স্পোর্টসলিবার্তোদোরেসসানচেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT