চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন বহিরাগত অতি ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই। ফলাফল প্রকাশের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসা নিজের পরাজয় স্বীকার করে ফোনে মিলেইকে অভিনন্দন জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল (১৯ নভেম্বর) স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে রান-অফ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সার্জিও মাসাকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন ৫৩ বছর বয়সী ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই। নির্বাচনের ফলাফলে দেখা যায়, মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট যেখানে তার প্রতিদ্বন্দ্বী সার্জিও মাসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

ফলাফল ঘোষণার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে সমর্থকদের উদ্দেশে মিলেই বলেন, আজ থেকে আর্জেন্টিনার পুনর্গঠন শুরু। আর্জেন্টিনা আবার নিজের জায়গায় ফিরে আসবে এবং সেই জায়গা আর হারাবে না। আমরা সারাবিশ্বের সকল জাতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে থাকব। সবাইকে একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করব।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক দপ্তর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একটি এক্স (টুইটার) পোস্টে মিলেইকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আর্জেন্টিনার জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা একটি এক্স পোস্টে বলেন, আমি নতুন সরকারের জন্য শুভকামনা এবং সাফল্য কামনা করছি। আর্জেন্টিনা একটি মহান দেশ এবং আমাদের সকল সম্মানের যোগ্য। ব্রাজিল সবসময় আর্জেন্টিনার ভাইদের সাথে একসাথে কাজ করতে প্রস্তুত থাকবে।

আর্জেন্টিনায় চলমান মূল্যস্ফীতি, এর জেরে সৃষ্ট অর্থনৈতিক মন্দা এবং বাড়তে থাকা দারিদ্রের চাপের মুহূর্তে শুরু থেকেই তার নির্বাচনী প্রতিশ্রুতির কারণে বেশ জনপ্রিয় ছিলেন মিলেই। তাই নব নির্বাচিত প্রেসিডেন্ট দেশটির অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে ভূমিকা রাখবেন বলে ধারণা করছেন অনেকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপ্রেসিডেন্টহাভিয়ের মিলেই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT