চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে বিতর্কিতভাবে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়টিতে ইরাককে ৩-১ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাশ্চেরানোর দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইউক্রেনকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্ত দল।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রেখেছে মরক্কো। পয়েন্ট ও গোল ব্যবধানে মরক্কোর সমান হয়েও গ্রুপসেরা হতে পারেনি আর্জেন্টিনা। দুদলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোতে গ্রুপসেরা হয়েছে মরক্কো।

আগামী ২ আগস্ট ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে কোয়ার্টারে লড়বে মরক্কো। ৩ আগস্ট কোয়ার্টারে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

প্যারিসে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে নিকোলাস ওটামেন্ডির দল। গোল দুটি করেছেন থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরি।

গোলশূন্য প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে নেমে লিড পায় আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান মেদিনার পাস থেকে ইউক্রেনের জালে বল পাঠান আলমাদা। দ্বিতীয় গোল পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ সময় পর্যন্ত। যোগকরা সময়ের প্রথম মিনিটে ইউক্রেনের গোলবারে শট করে বসেন কেভিন জেনন। ইউক্রেন গোলরক্ষক ঠেকিয়ে দেন তা। ফিরতি বলে পা লাগিয়ে জালে পাঠান এচেভেরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলমাদাইউক্রেনইরাকএচেভেরিওটামেন্ডিপ্যারিস অলিম্পিক-২০২৪মরক্কোমাশ্চেরানোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT