চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন স্বাগতিকসহ ২০২৬ বিশ্বকাপের টিকিট এখন ১৩ দেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুই ব্রাজিলিয়ান ফুটবলার বল দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে ২০২৬ সালের ১১ জুন। এখনও একবছর বাকি। বেশ কয়টি দল পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট। স্বাগতিক তিন দলসহ গত সপ্তাহ পর্যন্ত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ১০টি দল। আন্তর্জাতিক বিরতিতে বুধবার পর্যন্ত সেই তালিকায় যুক্ত হয়েছে আরও ৩ দল। এর মধ্যে রয়েছে ব্রাজিলও।

ঘরের মাঠে বুধবার ভোরে প্যারাগুয়েকে ১-০তে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এককভাবে নিজেদের দখলে থাকা একটি রেকর্ড আরও সমৃদ্ধ করেছে সেলেসাও বাহিনী। একমাত্র দেশ হিসেবে ১৯৩০ সাল থেকে হওয়া সবকটি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি করে নিয়েছে তারা।

ব্রাজিলের সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডরও। আগের ম্যাচে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর এদিন পেরুর সঙ্গেও গোলশূন্য ড্র করেছে। গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে তারা পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে।

Banglabid

এ দুদল ছাড়া লাতিন আমেরিকা থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকায় আর্জেন্টিনা রীতিমতো ধরাছোঁয়ার বাইরে। এখান থেকে আরও তিন দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। আর সপ্তম দলটি খেলবে প্লে-অফ।

আগের সপ্তাহে ইতিহাস গড়ে বিশ্বকাপে জায়গা করে উজবেকিস্তান ও জর্ডান। চলতি বছরের ২০ মার্চ বাহরাইনকে ২-০তে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের টিকিট কাটে জাপান।

১১ জুন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দল
যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), আর্জেন্টিনা, ইরান, জাপান, নিউজিল্যান্ড, উজবেকিস্তান, জর্ডান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইকুয়েডর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইঅস্ট্রেলিয়াআর্জেন্টিনাইরানউজবেকিস্তানজর্ডানজাপাননিউজিল্যান্ডব্রাজিললিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT