বাংলাদেশ

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন আজ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ফুলের তোড়া গ্রহণ করছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩ দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী স্যান্টিয়েগো ক্যাফিয়েরো। সোমবার সকালে বিমাবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

আজ বিকেলে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করবেন তিনি।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী। সফরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে বৈঠক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও যাবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী স্যান্টিয়েগো ক্যাফিয়েরো।

বিষয়:আর্জেন্টিনা দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…