বাঁধভাঙা উল্লাসে মেতেছে নরসিংদীর মেসি ভক্তরা
নরসিংদীর মেসি ভক্তরা ফুটবল উত্সব ও আনন্দের মধ্যে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রিয় দল আর্জেন্টিনার জয়ে মেসি জয়গানে বাঁধভাঙা উল্লাসে মেতেছে নরসিংদীর মেসি ভক্তরা। আর্জেন্টিনার এই জয়ের পর মধ্য রাতে নরসিংদী শহরের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ র্যালি বের করেন। আর্জেন্টিনার পতাকা হাতে হাজারও সমর্থক শহরের বিভিন্ন এলাকা থেকে র্যালি বের করে আতশ বাজি ফুটাতে ফুটাতে শহর প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে জমা হয়। সেখানে ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্রের তালে তালে মেসির জয়গানে নাচানাচি করে আনন্দ উল্লাস করে তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






