ফুটবল

সতর্ক করলেন ডে পল

ডে পল সতর্কতা জারি করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডে পল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে বিভিন্ন স্পন্সর ও সংস্থার লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নকআউট পর্বে নামার আগে আর্জেন্টিনা সতীর্থদের সতর্ক করেছেন রদ্রিগো ডে পল। শনিবার ভোরে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে ম্যাচের বাইরের অন্যকিছুর দিকে যেন তারা মনোযোগ না দেন, বলেছেন তিনি। গ্রুপ ‘জে’তে দাপুটে পারফরম্যান্সের পর শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে আলবিসেলেস্তেদের। 

তারকা মিডফিল্ডার ডে পল বলেছেন, ‘ম্যাচের আগে অন্য বিষয় নিয়ে ভাবাটা ভুল হবে। আগামীকালের ম্যাচটিই শেষ ম্যাচ, আমি এভাবেই বিষয়টি দেখছি। তবে এটি যেন শেষ ম্যাচ না হয় এবং এরপর যেন আরও ম্যাচ আসে, তা নিশ্চিত করতে আমার সাধ্যমতো সবকিছু করব। এটাই আমার মানসিকতা।’

‘আমরা তরুণ খেলোয়াড়দের বলি যে, যতবারই আমরা এই জার্সিটা পরি, সেটাই শেষবার হতে পারে। এটা যেন শেষবার না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

‘গত আট-নয় বছরে এই জার্সিটা গায়ে জড়িয়ে রাখার একমাত্র উপায় হিসেবে আমি যা পেয়েছি, তা হল এর সমাপ্তি না চাওয়া। এরজন্য নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছি। প্রতিযোগিতা বা প্রতিপক্ষ যেই হোক না কেন, জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।’

‘এই জার্সিটা পরা পরম সম্মানের বিষয়। আর এরজন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতেই হবে।’ যোগ করেন ডে পল।

বিষয়:আর্জেন্টিনা কেপ ভার্দে ডে পল ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…