চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের হাতে কেন অক্সিজেন টিউব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে লাতিন অঞ্চলের বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যেই বলিভিয়ার রাজধানী লাপাজে অবস্থান করছে লিওনেল মেসি বাহিনী। তবে সেখানে পৌঁছানো মাত্রই আলবিসেলেস্তেদের হাতে দেয়া হয়েছে একটি করে অক্সিজেন টিউব। কিন্তু কেন সেই অক্সিজেন?

লাপাজ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায় অবস্থিত। আর এত উচ্চতার শহরটিতে হঠাৎ গেলে অনেকেই অক্সিজেন সমস্যায় ভোগেন। বিশেষ করে খেলোয়াড়দের এখানে এসে মানিয়ে নিতে বেশ কিছু সমস্যা হয়ে থাকে। যে কারণে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়কে দেয়া হয়েছে একটি করে অক্সিজেন টিউব।

উচ্চতার কারণে বলিভিয়া খেলার জন্য একটি কঠিন জায়গা, যা কম অক্সিজেন স্তরের কারণে উচ্চতায় অসুস্থতা সৃষ্টি করে। টিউবগুলো অক্সিজেন সরবরাহ করতে এবং সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে।

অক্সিজেন টিউব নিজের মুখের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। একই সময়ে টিম বাসে যাওয়ার সময় হাতে ধরে রাখা অক্সিজেন টিউবের ছবি পোস্ট করেন ক্রিস্টিয়ান রোমেরো।

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকা অবস্থায় ২০০৯ সালে এই পরিবেশে খেলে আলবিসেলেস্তেরা ৬-১ গোলের পরাজয় নিয়ে ফিরেছিল। যদিও বলিভিয়ার হার্নান্দো সাইলস স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের অযোগ্য বলে ঘোষণা করেছিল ফিফা। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো এ মাঠেই আয়োজিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় লাপাজে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বলিভিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাবলিভিয়ামেসিম্যারাডোনালাপাজলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এপ্রিল ৬, ২০২৬

চাঁদের বলয়ে আজ প্রবেশ করছে নাসার মহাকাশযান ‘ওরিয়ন’

এপ্রিল ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT