বাংলাদেশ

১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের লাইন ও চুলার ছবি, গ্যাসের সমস্যা সমাধানে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের লাইন ও চুলার ছবি, গ্যাসের সমস্যা সমাধানে প্রস্তুত, জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এই কাজের জন্যই নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এসব এলাকায় আজ (২৯ মে) বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহক।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো: ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার ও পাগলা। আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিষয়:গ্যাস সরবরাহ বন্ধ তিতাস গ্যাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…