‘আমরা করবো জয়’ প্রতিপাদ্যে সুরের ধারার আয়োজনে মিউজিক ফর ডেভেলপমেন্ট-এমএফডি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের অংশগ্রহণ এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতার প্রয়াসে রাজধানীতে হয়েছে চ্যারিটি গালা নাইট। সমাজের পিছিয়ে পড়া শিশু কিশোরদের প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।






