চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২৪ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফ নদীর মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার ৫ নভেম্বর সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলার চর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, টেকনাফের আবদুল মতলবের মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়লে আরাকান আর্মির সদস্যরা সেখানে এসে ছয় জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। তাদের দাবি, বাংলাদেশি ট্রলারগুলো মিয়ানমারের জলসীমা অতিক্রম করে মাছ ধরছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৮৮ জেলে ও ৩০টি নৌকা তারা আটক করে পরে মুক্তি দেয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘একটি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।’

Reneta

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো অন্তত ১০০ জন জেলে তাদের হাতে বন্দি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাকান আর্মিজেলেট্রলারমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে আগাম সবজি চাষ

পরবর্তী

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

পরবর্তী

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT