চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় কি ‘লাল শাড়ি’ দেখেছে? জবাবে যা বললেন অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এরমধ্যে খুব বেশি আলোচনায় না থাকলেও দর্শকের প্রশংসা পাচ্ছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। ছবিটি নিয়ে ঈদের পর দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার ‘প্রিয়তমা’র পাশাপাশি এই ছবিটি দেখারও আমন্ত্রণ জানিয়েছিলেন এই তারকা।

কেন ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখবেন, সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছিলেন শাকিব। জানিয়েছিলেন, ছবিটি ‘অপু–জয় প্রোডাকশন হাউজ’ এর প্রথম ছবি!

‘লাল শাড়ি’র সাথে ছেলে জয়ের নাম জড়িয়ে থাকায় আবেগাপ্লুত শাকিবের দেখাও মেলে। তিনি বলেছিলেন, ‘আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’

ক্ষুদে প্রযোজক আব্রাম জয়। সে কি দেখেছে ‘লাল শাড়ি’ সিনেমাটি? মঙ্গলবার বিকেলে চ্যানেল আইয়ে মুখোমুখি অপু বিশ্বাসকে পেয়ে এমন প্রশ্নই ছুড়ে দেয়া হয়। জবাবে কী বলেছেন এই নায়িকা ও প্রযোজক? এ বিষয়ে অপু বলেন,‘সে তো অনেক কিছুই দেখেছে। জয় সর্বকনিষ্ঠ একজন প্রযোজক। সে তো লাল গাড়ি নিয়ে পাগল হয়ে যায়, লাল ঘড়ি নিয়ে ছুটে- লাল শাড়িটা ওইভাবে বুঝে না। সর্বকনিষ্ঠ প্রযোজক হলেও তার ব্লেসিংটা এই প্রোডাকশনে আছে।

প্রেক্ষাগৃহে কেমন সাড়া পাচ্ছেন প্রযোজক অপু বিশ্বাস, এ বিষয়ে তিনি বলেন, ‘ঈদের দিন থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দর্শক ছবিটি দেখতে হলে আসছেন, এটাইতো আমার জন্য অনেক দারুণ ব্লেসিং। আরেকটা জিনিস দেখেছি, ম্যাক্সিমাম দর্শক কিন্তু লাল শাড়ি পরে হলে এসেছে।’

তাঁত শিল্পকে উপজীব্য করে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত অপু বিশ্বাস ও সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে ১২টি সিনেমা হলে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল, সুমিত, ইমরানসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়আব্রাম খান জয়জয়প্রিয়তমালাল শাড়িলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT