চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমেইলে ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার আনতে চলেছে অ্যাপল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপলের আইফোনে স্মার্ট রিপ্লাই ফিচার আনতে চলেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার আনতে চলেছে অ্যাপল। স্মার্ট রিপ্লাই ফিচারটি হল, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ইমেলের উত্তর দেওয়া।

গ্যাজেট৩৬০ জানিয়েছে, অ্যাপল চলিত মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে  (ডাব্লিউডাব্লিউডিসি) তাদের মেইল অ্যাপের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ‘স্মার্ট রিপ্লাই’ ফিচারটি উন্মোচন করতে চলেছে।

অ্যাপল এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিকে স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে ম্যাসেজ তৈরি করতে এবং ইমেইলের উত্তর দিতে ব্যবহার করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই এআই আপগ্রেডগুলো অ্যাপলের প্রকল্প ‘ব্ল্যাকপার্ল’ এর মাধ্যমে তৈরি করা হয়েছে।

অ্যাপলইনসাইডার জানিয়েছে, মেল অ্যাপটিতে একটি বড় আপগ্রেডে আসতে চলেছে। বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে এটি দাবি করেছে, ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার ইমেইলের উত্তর তৈরি করতে সক্ষম হবে এবং ব্যবহারকারীদের দ্রুত ইমেইলের প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে। এমনকি এর মাধ্যমে উত্তরটিকে আরও পেশাদার, আরও কথোপকথন বা বন্ধুত্বপূর্ণভাষায় পাঠানো সম্ভব হবে।

ডাব্লিউডাব্লিউডিসি সম্মেলনে অ্যাপলের নতুন মডেল আইওএস ১৮ এর উন্মোচন করা হবেও বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলস্মার্ট রিপ্লাই ফিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT