তথ্যপ্রযুক্তি

প্রায় এক দশক পর নতুন ধরণের প্রযুক্তিপণ্য আনছে অ্যাপল

বালিকা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরিধান করে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরিধান করে বসে আছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল প্রত্যাশিত ‘অ্যাপল ভিশন প্রো’ নামক অত্যাধুনিক অগমেন্টেড রিয়েলিটি হেডসেট বাজারে নিয়ে আসছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। প্রায় এক দশক পর সম্পূর্ণ নতুন কোন বড় প্রযুক্তিপণ্য লঞ্চ করছে প্রতিষ্ঠানটি।

বিবিসি জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হতে যাচ্ছে ‘অ্যাপল ভিশন প্রো’ নামক অ্যাপলের নতুন হেডসেট। অ্যাপলের সিইও টিম কুক জানান, লঞ্চ হতে যাওয়া অ্যাপলের নতুন হেডসেটটি বাস্তব এবং ভার্চুয়াল উভয় জগতের মধ্যে নির্বিঘ্নে মিশে যেতে পারবে।

অ্যাপল জানিয়েছে, দুই ঘণ্টার ব্যাটারি লাইফ বিশিষ্ট নতুন এই হেডসেটটির দাম থাকছে সাড়ে ৩ হাজার ডলার অর্থাৎ প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকা, যা বর্তমানে বাজারে থাকা অন্যান্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের তুলনায় অনেক বেশি।

নতুন ডিভাইসটির বর্ণনা দিতে গিয়ে অ্যাপল ‘অগমেন্টেড রিয়েলিটি’ শব্দটি ব্যবহার করে। অগমেন্টেড রিয়ালিটি মিক্সড রিয়ালিটি নামেও পরিচিত, এই প্রযুক্তি আমাদের চারপাশের ভার্চুয়াল অবজেক্টকে সুপারইম্পোজ করে বাস্তবের মতো করে পর্দার সামনে তুলে ধরতে সক্ষম।প্রায় এক দশক পর নতুন ধরণের প্রযুক্তিপণ্য আনছে অ্যাপল

এই ডিভাইস এর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল জগতে অ্যাপ অ্যাক্সেস করতে, সিনেমা দেখতে এবং নথি লিখতে পারবেন। ডিভাইসটি মানুষের হাত, চোখ এবং ভয়েস ব্যবহার করে নিয়ন্ত্রিত হয় ফলে ব্যবহারকারীরা ভার্চুয়াল জগতে থেকেও বাস্তবের মতো অনুভভ করতে পারবে।

অ্যাপলের সর্বশেষ নতুন প্রযুক্তি অ্যাপল ওয়াচ রিলিজ হয়েছিল ২০১৫ সালে।  এরপর প্রায় এক দশকে পর নতুন ধরণের বড় হার্ডওয়্যার প্রযুক্তি লঞ্চ করছে প্রতিষ্ঠানটি।অ্যাপল এর নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়া অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপর কনফারেন্স’ থেকে প্রকাশ করা হয়েছে ১৫ ইঞ্চি স্ক্রিনের অ্যাপলের নতুন মডেলের ম্যাকবুক এয়ার। এটিকে ধরা হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে পাতলা’ ল্যাপটপ বলে। এই ম্যাকবুক এয়ারের দাম ধার্য করা হয়েছে ১২৯৯ ডলার। এদিকে ছাত্রদের জন্য এই ম্যাকবুক এয়ারের দাম হবে ১১৯৯ ডলার।

বিষয়:অ্যাপল ভার্চুয়াল রিয়ালিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…