চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আদালত, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত বিষয়ে আজ রোববার (১ ফেব্রুয়ারি) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে আদেশের জন্য কার্যতালিকায় রয়েছে সংশ্লিষ্ট তিনটি পিটিশন।

এই তিন প্রার্থীর মধ্যে দুজন কুমিল্লা-১০ এবং একজন কুমিল্লা-৪ আসনের। কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। গত ২৫ জানুয়ারি ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং একপর্যায়ে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি প্রতীকও পান। তবে একই আসনের প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

একই আসনে বিএনপি মনোনীত গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে তিনি সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করেন। এ আদেশের বিরুদ্ধে তিনিও আপিল বিভাগে লিভ টু আপিল করেছেন।

আজ এসব লিভ টু আপিলের ওপর আদেশ দেওয়ার কথা রয়েছে আপিল বিভাগের।

ট্যাগ: আপিল বিভাগের আদেশকুমিল্লা-১০কুমিল্লা-৪জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তিন প্রার্থীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি ২, ২০২৬

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি ২, ২০২৬

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি ২, ২০২৬

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT