চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে প্রবেশে লাগবে ডিজিটাল পাস

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৪৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের আপিল বিভাগে প্রবেশের জন্য ডিজিটাল পাসের আবেদন ফর্ম।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার স্বার্থে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশে বিচারপ্রার্থীদের ডিজিটাল পাস ব্যবহার করতে হবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আগ্রহী বিচারপ্রার্থী স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবারহ করে ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবে। এবং প্রবেশ পাসের ডিজিটাল অথবা প্রিন্টকপি ব্যবহার করে প্রবেশে করতে পারবেন।

নিরাপত্তার স্বার্থে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচার প্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতিত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।’

Banglabid

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ডান দিকে ‘Entry Pass’ মেন্যুতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে এই প্রবেশ পাস নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে তা সরাসরি প্রিন্ট কিংবা ডাউনলোড করা যাবে। আর স্মার্টফোন থেকে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে স্ক্রিনশট নিয়েও প্রবেশ পাস সংরক্ষণ করা যাবে।

প্রযুক্তি নির্ভর নতুন এই ব্যবস্থা সাধারণ বিচার প্রার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করবে কিনা? এমন প্রশ্নে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: আশা করি সমস্যা হবে না। প্রবেশ পথে আমাদের লোক থাকবে। প্রয়োজনে তারা সহযোগিতা করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালতআপিল বিভাগসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT