কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় প্রথম দফার উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। ১শ৩৯টি উপজেলায় বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিভিন্ন পদে ভোটের লড়াইয়ে আছেন ১ হাজার ৬শ’ ১৯ জন প্রার্থী। এর মধ্যে ২২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ চলছে।








