চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিতা বিল: ধর্ষণ ছাড়াও অ্যাসিড নিক্ষেপে ফাঁসি চান মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
মহিলা সংসদ সদস্য বক্তৃতা দিচ্ছেন, সংসদে প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিধানসভায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) বিলটি পেশ করেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। বিশেষ অধিবেশনে বিল পেশের পর আলোচনা শেষে বিরোধীরা সমর্থন করায় সর্বসম্মতিক্রমে তা পাশ হয়ে যায়। এই বিলে ধর্ষণ ছাড়াও অ্যাসিড নিক্ষেপে ফাঁসি চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শাস্তি আরও কঠোরতর করতে ভারতীয় ন্যায় সংহিতার ধারাগুলিকে সংশোধন করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কী আছে এই খসড়া বিলে?

১। এই বিলে প্রস্তাবিত উল্লেখযোগ্য বিষয় হল—ধর্ষণের ঘটনায় নির্যাতিতার যদি মৃত্যু হয় কিংবা নির্যাতিতা কোমা অথবা চিরকালের মতো শারীরিক-মানসিক অথর্ব হয়ে যায়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড।

২। ধর্ষণ-গণধর্ষণের ঘটনায় যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা যদি গুরুতর হয় তাহলে শাস্তি মৃত্যুদণ্ড এবং জরিমানা।

৩। দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তকাজ শেষ করতে হবে। প্রস্তাবিত বিলে রয়েছে তদন্তের কাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এর সময়সীমা ছিল ২ মাস। তবে পুলিশ সুপার অথবা সম পদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ আর ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

৪। জেলা পর্যায়ে স্পেশাল টাস্ক ফোর্স গঠন। যার নাম হবে অপরাজিতা টাস্ক ফোর্স। যার নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ সুপার। অপরাধের তদন্তে এই টাস্ক ফোর্সই দায়িত্বশীল থাকবে।

৫। স্পেশাল টাস্ক ফোর্স ছাড়াও ধর্ষণের মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও তদন্ত দল গঠন করা হবে। রাজ্য সরকার প্রস্তাব রেখেছে, ৫২টি বিশেষ আদালত গঠনের।

৬। আরও উল্লেখযোগ্য হল, অ্যাসিড আক্রান্তের ঘটনাতেও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে প্রাণদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। মমতা বলেন, চার্জশিটের ১ মাস বা ৩০ দিনের মধ্যে বিচার শেষ হবে।

৭। রাত্রিসাথী: যে যে ক্ষেত্রে মেয়েদের রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে তাদের পূর্ণ নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে এই বিলে। মমতা বলেন, প্রচুর আলো, হাসপাতালের ভিতরে যাতায়াতের জন্য ঘেরা জায়গা সহ নিরাপত্তারক্ষী দিয়ে সম্পূর্ণ সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি বলছে এভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারাকে সংশোধন করা যায় না। কিন্তু অন্ধ্রপ্রদেশের দৃষ্টান্ত টেনে বলেন, নিজের রাজ্য বাঁচাতে অনেকেই এটা করছে। তিনি জোর দিয়ে বলেন, একদিন না একদিন সব রাজ্য আমাদের অনুসরণ করবে।

রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের মুখের উপর জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এখন এই বিল রাজ্যপালের কাছে যাবে। উনি তাড়াতাড়ি সই করে দিলেই বিল কার্যকর হবে। রাজ্যপালের সইয়ের পর বিল কার্যকর না হলে দায়িত্ব আমাদের। মমতা আরও বলেন, রাজ্যপালের অনুমোদন পেলেই তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবে। তিনি সই করলেই এটা আইন হিসেবে কার্যকর করা হবে। তার দায়িত্ব আমাদের।

মমতার অভিযোগ, কিন্তু এই ঘটনা নিয়ে নির্লজ্জ রাজনীতি হচ্ছে। বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। মনে রাখবেন, বাংলাকে বদনাম করলে আপনার গায়েও তা লাগবে। আমার গায়েও লাগবে। আমাকে এবং বাংলাকে নিয়ে সবসময় কুৎসা চলছে। আমরা যদি নরেন্দ্র মোদি-অমিত শাহের বিরুদ্ধে বলি, তাহলে কী করবেন?

ট্যাগ: অপরাজিতা বিলঅপরাজিতা মহিলা ও শিশু বিলভারতের বিধানসভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেইদিন মাত্র ৫ মিনিট সময় পেয়েছিলো এসএসএফ সদস্যরা

পরবর্তী

দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দল

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাঁটছেন, ক্যাপ ও জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ দল

ব্রুনেই সুলতান সামরিক পোশাক পরিহিত, সালাম দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের গাড়ি-বিমানসহ কোটি টাকার নাপিত, কী নেই ব্রুনেই সুলতানের

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT