চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘অতঃপর প্রণয়’

শাহাদাত হোসেন তৌহিদশাহাদাত হোসেন তৌহিদ
১২:৩৪ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

নির্দিষ্ট কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না প্রেমকে। হয়তো অনুমান কিংবা ধারণা করা যায়। যুগে যুগে কবি, লেখক, নাট্যকারদের লেখায় উঠে এসেছে প্রেমের আনুমানিক সংজ্ঞা। কেউ বলেছেন প্রেম স্বর্গীয়, শাশ্বত ও অমর। যদিও তারা শেষ পর্যন্ত সেখানে স্থির থাকতে পারেননি। প্রেম প্রেমের মতোই রয়ে গেছে। ইতিহাসের লাইলি-মজনু, শিরি-ফরহাদ, শাহজাহান-মমতাজের মতো ইংরেজ নাট্যকার শেক্সপিয়রের ‘রোমিও জুলিয়েট’  অমর প্রেমগাঁথা। যুগে যুগে এই প্রেমকাহিনী বিচিত্র বিভঙ্গে আর নানা ইন্টারপ্রিটেশনে বিবৃত হয়েছে, মঞ্চায়িত হয়েছে।

প্রেমের মতো চিরাচরিত এমন গল্প নিয়ে রোমিও অ্যান্ড জুলিয়েট- এর গল্প অবলম্বনে বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হলো ‘অতঃপর প্রণয়।’

নাট্যকার রুমা মোদক-এর রূপান্তরে ও এইচ এম মোতালেবের নির্দেশনায় নাটকটি মঞ্চে এনেছে ‘দৃশ্যকাব্য’ নাট্যদল।

রুমা মোদক বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে রোমিও জুলিয়েট -এর প্রেম কাহিনীর এডাপ্টেশন। কোন নিরীক্ষা করিনি করতেও চাইনি। কিন্তু করা যেত। চেয়েও ছিলাম। কিন্তু রোমিও জুলিয়েট -এর ট্র্যাজিক প্রেমকাহিনী আমাকে যুবতীবেলা থেকে এমনই আবিষ্ট করে রেখেছে যে যৈবতী কন্যার মন এখনও সচল হয়ে উঠে বয়সের বেড়া ডিঙিয়ে। এখনো রোমিও জুলিয়েট পাঠে আর্দ্র মন এখনো আফসোসে ডুবে মরে। আমি এই আর্দ্র আফসোস থেকে বের হতে পারি না। তাই লেখায়ও পারিনি। রোমিও জুলিয়েট রয়ে গেছেন ক্লাসিক প্রেমের প্রতিমূর্তি হয়ে শুধু প্রেক্ষাপট বদলে গেছে। দৃশ্যকাব্য নাট্যদল থিয়েটার পত্রিকা থেকে নাটকটি সংগ্রহ ও মঞ্চস্থ করছে। আমি অত্যন্ত আনন্দিত। মূলত প্রকাশিত নাট্যভাষ্য আর নাট্যকারের নয়। মঞ্চের, মঞ্চকর্মীদের। আমি সেখানে দর্শক মাত্র।

নাটকটির গল্প সংক্ষেপ: একই শহরে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী চৌধুরী পরিবার ও মুসলিম ধর্মাবলম্বী সৈয়দ পরিবার। এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বংশ মর্যাদা, আভিজাত্য আর প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার দ্বন্দ বিরাজমান। কিন্তু দীর্ঘদিনের দ্বন্দ-সংঘাত আর ধর্মের বেড়াজালকে উপেক্ষা করে চৌধুরী পরিবারের মেয়ে জুঁই এবং সৈয়দ পরিবারের ছেলে রুম্মান দুজন দুজনার ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে। তাদের এই প্রেমকে কেন্দ্র করে উভয় পক্ষের দুজন আকস্মিকভাবে খুন হয়। ফলে সেই খুনের প্রভাবে শহর জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গার উপক্রম হয়।

অন্যদিকে শহরের এক ধনী ব্যবসায়ী পিয়ারী মহনের সাথে জুঁই-এর বিবাহের দিন ধার্য করা হয়। এই অবস্থা থেকে পরিত্রাণ ও জুঁই রুম্মান -এর ভালোবাসার সম্পর্ককে অটুট রাখতে জুঁই লোলিত কবিরাজের শরণাপন্ন হয়। লোলিত কবিরাজ এই সমস্যার সমাধান হিসেবে জুঁইকে এক বিশেষ ওষুধ প্রদান করে যা পান করলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জুঁই অচেতন থাকবে। সবাই তাকে মৃত্য হিসেবে জানবে। পরবর্তীতে সে যখন চেতনা ফিরে পাবে তখন রুম্মানের সাথে তার বিবাহের ব্যবস্থা করবেন।

Reneta

জুঁই কবিরাজের পরিকল্পনা অনুযায়ী এক রাতে ঐ বিশেষ ওষুধ পান করে এবং সকালে সবাই দেখে জুঁই মারা গেছে। জুঁই-এর মৃত্যুর খবর রুম্মানের কাছে পৌঁছায়। রুম্মান জুঁইকে একনজর দেখতে ছুটে আছে। প্রিয়তমার মৃত্যু মেনে নিতে না পারায় রুম্মান আত্মহত্যা করে। তার কিছুক্ষণ পরেই জুঁইয়ের চেতনা ফিরে আসে এবং সে দেখে রুম্মান মৃত। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জুঁই এতো কিছু করলো সেই মানুষটাই আজ নেই। তাই জুঁই আত্মহত্যা করে। আর এভাবেই দুটি নিষ্পাপ জীবনের পরিসমাপ্তি ঘটে। এমন সব নাটকীয় ঘটনা নিয়ে নাটক ‘অতঃপর প্রণয়’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এইচ এম মোতালেব, মৌসুমী বেগম, রিমন সাহা, নাইরুজ সিফাত, মো. ইসমাইল হোসেন, আরিয়ান, চিত্রা সাহা, আবুল হাসনাত, দীপু মাহমুদ, প্রত্যয়, সান্তনু সাহা, সারফুল ইসলাম, আতিকুর রহমান, নাজমুল হক বাবু, মহসীন শিবলী।

মঞ্চ পরিকল্পনায় ছিলেন ফজলে রাব্বি ‍সুকর্ণ, আলোক পরিকল্পনা ফারুক খান টিটু, আবহসঙ্গীত হামিদুর রহমান পাপ্পু, পোষান পরিকল্পনা ও রূপসজ্জা শুভাশীষ দত্ত তন্ময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নাট্যশালা মিলনায়তনদৃশ্যকাব্য নাট্যদলনাটক মঞ্চস্থপ্রেমরোমিও জুলিয়েটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT