আন্তর্জাতিক

পুলিৎজার পুরস্কার পেল এপি ও নিউইয়র্ক টাইমস

পুলিৎজার পুরস্কার ১০০ বছর উদযাপন, সাংবাদিকতা ও শিল্পের সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিৎজার পুরস্কার ১০০ বছর উদযাপন উপলক্ষে একটি ছবি, যেখানে সাংবাদিক ও শিল্পের প্রতিনিধিরা একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ বছর সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর সংগ্রহের জন্য প্রতিষ্ঠান দুটোকে এ পুরস্কার দেওয়া হয়।

ব্রেকিং নিউজ ও ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে এপি। আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে সেরা পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। পাশাপাশি ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগেও পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস। এছাড়া ব্রেকিং নিউজ ও ফিচার ফটোগ্রাফি বিভাগে দুটি পুরস্কার জিতেছে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস।

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কারজয়ী হয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। লোকাল রিপোর্টিং ও কমেন্টারি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এএল ডটকম।

বিষয়:নিউইয়র্ক টাইমস পুলিৎজার পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…