চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনুতপ্ত’ দেখে আবেগে ভাসছে হাজারো দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
দুজন যুবক বাইকে চড়ছেন, একজনের হাতে হেলমেট, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমাওয়ালার ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন নাটক ‘অনুতপ্ত’। ‘দেনা পাওনা’ সিরিয়াল নির্মাণ করে পরিচিতি পাওয়া নির্মাতা কেএম সোহাগ রানা পরিচালিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, মালাইকা চৌধুরী, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, শিবা শানু, তানজিম অনিক প্রমুখ।

নাটকটি ইউটিউবে আসার ২৪ ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। এই নাটকের গল্পটি মূলত, পারিবারিক আবেগ ও সম্পর্কের গভীরতাকে কেন্দ্র করে। যা দেখে আবেগে ভাসছে দর্শক। নাটকটিতে, বাবা ও তার সন্তানের টান ও দায়িত্ববোধ দেখে অনেক দর্শক কাঁদছেন।

‘অনুতপ্ত’ নাটকের গল্পে দেখা যায়, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকারের একমাত্র সন্তান পার্থ শেখ। বাবার একটাই চাওয়া, সৎ পথে থেকে সংসার চালাতে যত কষ্টই হোক তার সন্তান যেন থাকে দুধে-ভাতে! যে করেই হোক তার সন্তানকে মানুষের মতো মানুষ হতে হবে।

এ কারণে চাকরী হারা বাবা সন্তানের বাইক থেকে লেখাপড়ার খরচ এবং স্বচ্ছলভাবে মানুষ করতে দিনে সেলসম্যান এবং রাতে আড়তে কাজ করেন। অন্যদিকে, পার্থ শেখ প্রেমে পড়ে ধনীর দুলালী মালাইকার। প্রেমিকাকে ইমপ্রেস করতে বিভিন্ন উপহার কিনতে গিয়ে মুখোমুখি হয় আর্থিক টানাপড়েনের।

ঘটনাক্রমে সন্তান জেনে যায় তার শখ-আহ্লাদ পূরণ করতে গিয়ে লোনের ভারে বাবা বেসরকারি প্রতিষ্ঠানের জিএম পদের চাকরী হারিয়েছেন। শহরের আর পাঁচটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যা যা হয়ে থাকে, ঠিক তাই তাই উঠে এসেছে ফ্যামিলি সেন্টিমেন্টের ‘অনুতপ্ত’ নাটকের গল্পে।

নাটকটি দেখে একদিনে প্রায় তিনহাজার দর্শক মন্তব্য করেছেন ইউটিউবের কমেন্টবক্সে। যেখানে তারা মনের অনুভূতিগুলো শেয়ার করেছেন।

Reneta

বখতিয়ার রাজু লিখেছেন, নাটক অনেককিছু শেখায় সেটা আবারও বুঝলাম ‘অনুতপ্ত’ দেখে। বাবারা যে আমাদের ভালো রাখার জন্য কত কষ্ট করেন সেটা আমরা বুঝে উঠতে পারি না। সকল বাবাকে শ্রদ্ধা। এমন গল্প দেখানোর জন্য পরিচালক ও আর্টিস্টদের ধন্যবাদ।

জাকিয়া সালেহি নামে আরেকজন দর্শক লিখেছেন, পথভ্রষ্ট জেনারেশনের জন্য খুবই দরকারি একটি মেসেজ রয়েছে এই নাটকে। এমন বাবা ও সন্তান সবাই চায়। যদিও অধিকাংশ বাবা এমনই। কিন্তু সন্তানরা তরুণ বয়সে এসে পথভ্রষ্ট হয়ে যায়। সুন্দর বার্তা দেয়ার জন্য ধন্যবাদ।

এমডি শিপন লিখেছেন, বাবার সঙ্গে অনেক অন্যায় করেছি। বাবার কষ্টকে কখনো বোঝার চেষ্টা করিনি। আমি চোখে পানি আটকাতে পারিনি।

আঁখি ইসলাম লিখেছেন, সত্যি এমন ছেলে যদি বাস্তবে হতো তাহলে বাবার কষ্ট বুঝতো বাবার পাশে দাঁড়তো। কতোই না ভালো হতো। বাবা মায়ের চোখে পানি ফেলতে হতো না। গিয়াস উদ্দিন নামে আরেক দর্শক লিখেছেন, সুন্দর শিক্ষামূলক একটা নাটক ‘অনুতপ্ত’।

হৃদয় আহমেদ লিখেছেন, এই ধরনের নাটক ভাইরাল হওয়া উচিত। অশ্লীলতার যুগে ভিন্ন ধরনের নাটক এটা। পুরোটা দেখে মুগ্ধ হয়েছি। শরিফুল ইসলাম লিখেছেন, সন্তান এবং পরিবারের জন্য বাবার কষ্ট বোঝার জন্য এই নাটক অবশ্যই দেখা উচিত। ময়না লিখেছেন, এই ধরনের নাটক পরিবার ও সমাজের মূল্যবোধ বাড়ায়।

এমডি শাহজালাল লিখেছেন, এরকম নাটক আরো চাই। এই গল্পটা একেবারে বাস্তব। দেশের বেশিরভাগ সংসারের জীবনযুদ্ধে প্রতিটা বাবা এমনভাবে কষ্ট করে যাচ্ছেন, অথচ আমরা বুঝতেই পারি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুতপ্ত নাটকইন্তেখাব দিনারনাটকপার্থ শেখমালাইকা চৌধুরীরাজলিড বিনোদনসিনেমাসিনেমাওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT