বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় এন্টিগা ও বারবুডা

এন্টিগা ও বারবুডার প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের সঙ্গে ক্রিকেট, কৃষি ও বাণিজ্যিক খাতে সম্পর্ক বাড়াতে চায় এন্টিগা’ ও বারবুডা। ওয়েষ্ট ইন্ডিজের এই দ্বীপ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার আগে চ্যানেল আইকে জানান, বাংলাদেশকে পর্যটন ব্যবস্থাপনায় সহযোগিতার পাশাপাশি ওষুধ ও কৃষি খাতে বিনিয়োগের প্রস্তাব করেছেন তিনি। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে দূতাবাস খোলা ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় বৃত্তি দেওয়ার ঘোষণা দেন এই মন্ত্রী। এই অতিথির সঙ্গে আলোচনার বিস্তারিত নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান চ্যানেল আইয়ে প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






