চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী প্রাণঘাতী ব্যাকটেরিয়ার প্রতিষেধক আবিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
প্রাণঘাতী ব্যাকটেরিয়া ও তাদের স্ট্রাকচার দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিবায়োটিককে চিকিৎসা বিজ্ঞানের এক বিপ্লবী আবিষ্কার হিসেবে দেখা হলেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সুপারবাগের সংক্রমণগুলো প্রতিনিয়তই প্রাণঘাতী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সুপারবাগের প্রতিষেধক আবিষ্কার করেছে ভারত যা এই সংকটে আশার আলো দেখাচ্ছে।

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভারতের স্থানীয়ভাবে উদ্ভাবিত বেশ কয়েকটি নতুন ওষুধ সুপারবাগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এরমধ্যে চেন্নাইয়ের ওরকিড ফার্মার তৈরি এনমেটাজোব্যাক্টাম প্রথম ভারতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে।

এটি প্রস্রাবের নালীতে সংক্রমণ, নিউমোনিয়া এবং রক্ত সংক্রমণের মতো গুরুতর অসুখের চিকিৎসায় কার্যকর। ওষুধটি ব্যাকটেরিয়ার সুরক্ষা ব্যবস্থা ভেঙে তাদের ধ্বংস করার সুযোগ তৈরি করে। এছাড়া মুম্বাইয়ের ওকহার্ট ফার্মাসিউটিক্যালস সুপারবাগ প্রতিরোধে তৈরি করেছে আরেকটি নতুন অ্যান্টিবায়োটিক জাইনিচ। এই ওষুধটির ফেজ-৩ ট্রায়াল চলছে এবং আগামী বছর বাজারে আসতে পারে।

ইতিমধ্যে ৩০ জন গুরুতর অসুস্থ রোগীর ওপর ওষুধটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে এবং তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। তাছাড়া, ওকহার্টের আরেকটি নতুন ওষুধ নাফিথ্রোমাইসিন যা একটি তিনদিনের মুখে খাওয়ার চিকিৎসা পদ্ধতি, ৯৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

ট্যাগ: অ্যান্টিবায়োটিকব্যাকটেরিয়াসুপারবাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আর্সেনাল ঝড়ে’ প্রথম হার দেখল আমোরিমের ইউনাইটেড

পরবর্তী

সিরিয়ায় আসাদ সরকারের সঙ্গে বিরোধীদের প্রবল যুদ্ধ

পরবর্তী
সিরিয়ায় যুদ্ধের সময় একটি ট্যাংক রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় আসাদ সরকারের সঙ্গে বিরোধীদের প্রবল যুদ্ধ

বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: আইজিপি

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT