আন্তর্জাতিক

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্র বিরোধীদের বিক্ষোভ

লন্ডনে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ, বিভিন্ন প্ল্যাকার্ড ও ছাতা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন রাজতন্ত্র বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে বিক্ষোভ করেছেন রাজতন্ত্র বিরোধীরা। ‘আমার রাজা নয়’ লেখা সম্বলিত টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নিয়েছেন অনেকে। বিক্ষোভের সময় অন্তত ৫২ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে রয়েছেন রিপাবলিকের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও।

চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ট্রাফালগার স্কয়ারে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বিক্ষোভকারীরা বলছেন তারা শান্তিপ্রিয় ভাবেই নিজেদের আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ এসে বাঁধা দেয়।

প্রধান নির্বাহীকে আটক করার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে রিপাবলিক। পুলিশ জানিয়েছে, রাজ্যাভিষেকের জন্য নির্ধারিত পথে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে পারেন এমন সন্দেহের ভিত্তিতে ৬ জনকে আটক করা হয়েছে।

বিষয়:যুক্তরাজ্য রাজা তৃতীয় চার্লস লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…