জনপদ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

বরিশালে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে ছাত্ররা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী মিছিল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে যে মন্তব্য করেছেন সেটা মেনে নোওয়া যায় না। তারা অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগের সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতা কঠোর আন্দোলনে মাঠে নামার হুশিয়ারি দেয়। বিক্ষোভ শেষে তারা লাঠি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বরিশাল বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লালদে কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিষয়:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…