চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনে সৌদি আরবে গ্রেপ্তারদের আইনি সহায়তার দাবি

রুমী সাঈদরুমী সাঈদ
১:৪০ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা জেদ্দার নতুন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সাথে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৌদি আরবে গ্রেপ্তারকৃতদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চলের আহ্বায়ক আহমেদ আলি মুকিবের নির্দেশে পশ্চিমাঞ্চল বিএনপির একটি প্রতিনিধি দল জেদ্দার নতুন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সাথে সাক্ষাৎ করে।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, মঈন চৌধুরী, টিপু সুলতান, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, রফিক চৌধুরী ও শেখ মোস্তাক আহমেদসহ অন্যরা।

তারা প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নেত্রীবৃন্দ সরকারি নির্দেশনা অনুযায়ী জেদ্দায় দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যায়ের নতুন কমিটি গঠনে কনসাল জেনারেলের হস্তক্ষেপ কামনা করেন। তারা জেদ্দায় বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে নানা অনিয়মের কথাও উল্লেখ করেন।

কনসাল জেনারেল দলের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তার ঐকান্তিক প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এ সময় কনস্যুলেটের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি সহায়তাগ্রেপ্তারকৃতবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসৌদি আরবে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

এপ্রিল ১৩, ২০২৬

‘শুধু সিনেমা করে আমি সার্ভাইভ করতে পারবো না’

এপ্রিল ১৩, ২০২৬

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬

বৈশাখে সুরের ঝড়, কোক স্টুডিওর বড় চমক!

এপ্রিল ১৩, ২০২৬

উত্তরায় হয়ে গেল নেটওয়ার্ক প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT