চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে রেফারিকে চেয়ার ছুঁড়েছে ফাইনাল হারা রোমার দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমার। ম্যাচে রেফারির নেয়া কিছু সিদ্ধান্ত রোমার বিপক্ষে যাওয়ায় রেফারির সঙ্গে বাজে ব্যবহার করেছে রোমার সমর্থক দল।

বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি অ্যান্টোনিও টেইলরের সঙ্গে বাজে ঘটনাগুলো ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওকে ‘ঘৃণ্য এবং অযৌক্তিক’ বলেছে রেফারিদের সংগঠন পেশাদার গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেড।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে নিরাপত্তা টানেল পার হওয়ার সময় বেশ কয়েকজন দর্শক টেইলরের দিকে তেড়ে আসে, নানারকম কথা বলতে থাকে। তখন নিরাপত্তারক্ষীরা তাকে বেষ্টনী দিয়ে সামনের দিকে নিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে টেইলরের দিকে চেয়ারও ছুঁড়ে মারলে নিরাপত্তারক্ষীরা সেটি ঠেকিয়ে দেন।

রেফারিদের সংগঠন পরে বিবৃতিতে জানায়, ‘বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি অ্যান্টোনিও টেইলর ও তার পরিবারের সঙ্গে হয়রানি এবং অপব্যবহারের ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে আমরা সচেতন। আমরা তার ও পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

বুধবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় রোমা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে রোমার কোচ হোসে মরিনহো রেফারি টেইলরের সমালোচনা করেন। এরপর বিমানবন্দরে ওই কাণ্ড ঘটায় ক্লাবটির সমর্থকগোষ্ঠী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেইলরবুদাপেস্টমরিনহোরোমালিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT