বাংলাদেশ

প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কেন্দ্রের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এই ১৩ জনের মধ্যে তিন জন থাকবে অস্ত্রসহ আর বাকি ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন থাকবে পুরুষ আর ৪ জন থাকবে মহিলা।

তিনি আরও বলেন, এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে মোট নয়দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা।

বিষয়:আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদস্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন