চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে জঙ্গিবাদে ৫ আনসার আল ইসলাম কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন বর্তমান সময়ে জঙ্গি সংগঠনগুলোর মধ্যে আনসার আল ইসলামই সাধারণত সক্রিয়। সংগঠনটি ঘিরে সামনে যে চ্যালেঞ্জ ছিলো, আমরা মনে করি সংগঠনের আমিরসহ নেতৃত্ব পর্যায়ের ৫ জনকে গ্রেপ্তারের মাধ্যমে আমরা তা অনেকটাই নিউট্রাল করতে পেরেছি।

রোববার ৮ অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এব কথা বলেন।

শনিবার ৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা থেকে আনসার আল ইসলামের নায়েবে আমির ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

গ্রেপ্তাররা হলেন- আনসার আল ইসলামের নায়েবে আমির সাখাওয়াতুল কবির ওরফে আনিস ওরফে রফিক (৪৫), সংগঠনের আশকারী বিভাগের ঢাকা অঞ্চলের কমান্ডার ইহসানূর রহমান ওরফে মুরাদ ওরফে সাইফ (২৬), বখতিয়ার রহমান ওরফে নাজমুল (৩০), ইউসুফ আলী সরকার (৩১) ও জাহেদুল ইসলাম ওরফে আশ্রাফ (৩৫)।

আনসার আল ইসলামের গ্রেপ্তার যারা
সাখাওয়াতুল কবির ২০০২ সালে আনসার আল ইসলামের মাতৃ সংগঠন জামিয়াতুল মুসলিমিনে যোগদানের মাধ্যমে জঙ্গিবাদে জড়ায়। আনসার আল ইসলামের প্রতিষ্ঠাতা এজাজ কারগিলের মাধ্যমে রেডিক্যালাইজড হয়ে সংগঠনে যোগ দেয়। এরপর থেকে আমির এজাজ কারগিলের সঙ্গেই থাকতেন। এজাজ কারগিল পাকিস্তানে ড্রোন হামলায় মারা যান। এজাজ কারগিল পাকিস্তানে থাকা অবস্থায় ২০১৪ সালে কারগিলের মাকে নিয়ে পাকিস্তান গিয়েছিলেন।

২০১৫ সালে ডিবি তাকে গ্রেপ্তার করে, ১৮ সালে জামিনে মুক্তি পেয়ে আবার সংগঠনে যুক্ত হয়ে কার্যক্রম শুরু করে। অল্পদিনের মধ্যে সংগঠনের সূরা সদস্য হিসেবে নির্বাচিত হন। শারক্বিয়ার উত্থানের সময় সাখাওয়াতুলকে আনসার আল ইসলাম থেকে দায়িত্ব দেওয়া হয় তাদের সঙ্গে যোগাযোগের জন্য। এরপর শারক্বিয়ার প্রধান শামিন মাহফুজ ও সাখাওয়াতুলের মধ্যে একাধিকবার মিটিং হয়েছে। আনসার আল ইসলামের পক্ষ থেকে মিটিংয়ের নেতৃত্ব দিতেন শাখায়াতুল কবির।

Reneta

আনসার আল ইসলাম যে শারক্বিয়াকে টাকা দিয়েছিল সেই টাকা এবং মাসিক একটা খরচের টাকাও শামিন মাহফুজকে দিতেন সাখাওয়াতুল।

ইছাননূর রহমান সাইফ সংগঠনের আশকারী বিভাগের ঢাকা অঞ্চলের কমান্ডার। ২০ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে মাস্টার্স সম্পন্ন করে। ১৭ সাল থেকে সংগঠনে সক্রিয় হন তিনি। ২২ সালে তাকে এ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। সাইফ সংগঠনের ফুলটাইম মেম্বার। আত্মগোপনে থেকে আসকারী শাখার অন্য সদস্যদের প্রশিক্ষণ, নতুন সদস্য রিক্রুট কাজগুলো তার নেতৃত্বে হতো।

বখতিয়ার রহমান, সাভারে বাসা ভাড়া নিয়ে থাকতেন ও হোমিও প্র্যাকটিস করতেন। কিছুদিন আগে সিটিটিসি একজনকে রোগী সাজিয়ে তার বাড়িতে পাঠায়। কিন্তু বিষয়টি বুঝতে পেরে মাত্র এক ঘণ্টার মধ্যে সে সবকিছু ফেলে আত্মগোপণে চলে যায়। গতকাল অন্যদের গ্রেপ্তারের সময় বখতিয়ারকেও পাওয়া গেছে।

আশ্রাফ জয়দেবপুর অঞ্চলের দাওয়াহ বিভাগের প্রধান। ঢাকার আশে-পাশে বেশ আনসার ইসলামের বেশ কয়েকটি সেল রয়েছে। এরমধ্যে সাভার অঞ্চলের একটি সেলের দায়িত্ব ছিলো আশ্রাফের। ১৫ সালে ঢাকা কলেজে অনার্স পড়াকালীন সংগঠনে জড়িয়ে পড়ে। সম্প্রতি ঢাকার একটি স্কুলে তার নিয়োগ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামসিটিটিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

৪শ’১৬ বছর পেরিয়ে রাজধানী ঢাকা, ঐতিহ্যের একাল সেকাল

আগস্ট ১, ২০২৬

‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে ফের মেসিদের সমালোচনায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট

আগস্ট ১, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT