চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের ২য় দিনে আরও একজন নিহত

সুমন রায়সুমন রায়
৭:৪৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীর বীরগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দ্বিতীয় দিনে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয়েছে। নিহত ফেরদৌসী বেগম (৪৫) বীরগাঁও গ্রামের রায়েছ আলীর স্ত্রী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। কাইয়ুম মিয়া ও শাহ আলম চৌধুরী পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করেন। উভয় গ্রুপের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কর্মী ইদন মিয়া নিহত হয়।

একই ঘটনায় নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির স্টাফ রিপোর্টর আইয়ুব খান সরকারের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।

আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, ‘আজ দুপুরে ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে স্পিডবোড নিয়ে এলোপাথারি হামলা চালায়। সন্ত্রাসী কাইয়ুমের কর্মীর গুলিতে আমার কর্মী ফেরদৌসী বেগম ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমরা কাইয়ুমের বিচার দাবি করছি।’

Reneta

তবে, সাবেক বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দীপু ও বর্তমান সভাপতি আসাদ উল্লাহর লোকজন অবৈধ অস্ত্রে গুলি ঢুকাতে গিয়ে মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমার কিংবা আমাদের দলের কোন নেতাকর্মীরা জড়িত নয়। গতকাল আমার একজন কর্মী ইদন মিয়াকে গুলি করে হত্যার পর ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন। আমাদের উপর দায় চাপানোর জন্য পরিকল্পিতভাবে হত্যা করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন। প্রশাসন তদন্ত করে এর সঠিক কারণ খুঁজে বের করবেন বলে আশা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন খুন হয়েছে। একই ঘটনার ধারাবাহিকতায় আজ শুক্রবার আরেকজন নারী খুন হয়েছে। কে বা কারা খুনের সাথে জড়িত, সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। ভুক্তভোগীর কানের নিচের অংশে বড় ধরনের গর্ত। সেটা প্রাথমিকভাবে গুলি মনে হচ্ছে, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা মুশকিল।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হত্যার ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিপত্য বিস্তারআলোকবালী ইউনিয়নগুলিবিদ্ধদুই গ্রুপের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT