চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃস্বত্ত্বা

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
৩:২১ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় শিশু ধর্ষণ মামলায় আসামি জাহিদুল ইসলাম জাহিদকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার জাহিদুল গুরুদাসপুর ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে। তার বিরুদ্ধে গত ১৮ জুন ধর্ষণ মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯ টায় র‌্যাব-৫ এর সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ১০ সিপিসি-৩ এর সহযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায় , ঘটনার দিন শুক্রবার ছিল। দুপুরে গোসলের পর বাড়ির ভেতর কাপড় পরিবর্তন করছিল শিশু। বাড়িতে কেউ না থাকার সুযোগে জাহিদুল পেছন থেকে তাকে জাপটে ধরে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেয়া হয় তাকে। ওই ঘটনায় সে দু’দিন অসুস্থ ছিল, পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়ে। তখন বাড়ির লোকের চাপাচাপিতে শিশুটি প্রকৃত ঘটনা জানায়। এরপর ডাক্তারি পরীক্ষায় সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত হলে ধর্ষণের শিকার শিশুর দাদী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে।

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সক্রিয় হয়ে উঠে র‌্যাব। পওে র‌্যাব-৫ ও র‌্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

সিপিসি-নাটোর ক্যাম্পের কোম্পানির অধিনায়ক মেজর রফিকুল ইসলাম জানান, আসামীকে গুরুদাসপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তঃসত্ত্বানাটোরশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT