আন্তর্জাতিক

বিশ্ব করোনায় মৃত্যু কমেছে

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষা করছেন, রোগীর নাকের স্বচ্ছন্দে নমুনা সংগ্রহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৪২ হাজার ৭৯০ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৬৩ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ২৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৪ লাখ ৭১ হাজার ৯৩১ জনে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯ লাখ ১ হাজার ৬৬৯ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪১ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৯ জন। কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৬৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ৬৩ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ৬৯ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬৬৯ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৩৬ জন।

থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে মারা গেছেন ২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৯৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮৭ জন এবং মারা গেছেন ২৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

বিষয়:বিশ্ব করোনা মৃত্যু শনাক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…