দেশজুড়ে টানা অবরোধ কর্মসূচি পালনে থাকা বিএনপি বুধবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। আগের দু’দফা কর্মসূচির মধ্যে বিভিন্ন মামালায় দলের মহাসচিবসহ অনেক নেতাই গ্রেপ্তার হয়েছেন। এ অবস্থায়, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে তাদের কোনো কর্মসূচি নেই। দলের আইনজীবীরা জানিয়েছেন, নেতাদের মুক্তির জন্য সব ধরনের আইনি প্রচেষ্টা চালানো হচ্ছে।






