বাংলাদেশ

এসি স্লিপার বাস এসোসিয়েশনের বর্ষবরণ অনুষ্ঠান

বর্ষবরণ অনুষ্ঠানে এসি স্লিপার বাস এসোসিয়েশনের সদস্যরা একসাথে কেক কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসি স্লিপার বাস এসোসিয়েশনের সদস্যরা বর্ষবরণ অনুষ্ঠানে একসাথে কেক কাটছেন, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সদস্য ও অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এসি স্লিপার বাস এসোসিয়েশনের কার্যালয়ে ইংরেজি নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের কেক কেটে এই বর্ষবরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্যামলি পরিবহনের স্বত্বাধিকারি রমেশচন্দ্র সেন।

এসময় সংগঠনের সভাপতি দিদারুল আলম, মহাসচিব তৌহিদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং ইফাদ অটোস এর ম্যানেজার অপারেশন সঞ্জয় কুমার পোদ্দারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এসি স্লিপার বাসের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বিশেষ করে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট যাত্রী’ এমন স্লোগানকে প্রাধান্য দিয়ে বাসগুলো যাত্রীদের সেবা দিয়ে আসছে। আলোচকরা এই বাসের যাত্রীদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দিয়ে যাত্রী সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…