বিনোদন

চলে গেলেন উত্তম কুমারের নায়িকা অঞ্জনা

অঞ্জনা ও উত্তম কুমারের নায়িকা হিসেবে একটি সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অঞ্জনা ও উত্তম কুমারের নায়িকা হিসেবে একটি সিনেমার দৃশ্য, যেখানে তারা গাড়িতে বসে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শনিবার ভারতীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। 

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অঞ্জনা। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালেই মৃত্যু হয় তার।

উত্তম কুমারের নায়িকা ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ ছবিতে উত্তম কুমারে বিপরীতে নায়িকা ছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি। তার দুই মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। স্বাভাবিক ভাবেই খুব ভেঙে পড়েছেন যিশুর স্ত্রী।

২০ বছর বয়সে বাংলা সিনেমায় অঞ্জনা ভৌমিকের অভিষেক হয় ‘অনুষ্টুপ চন্দ’ ছবির মাধ্যমে। নিজের ক্যারিয়ারের অধিকাংশ ছবিই করেছে উত্তম কুমারের সঙ্গে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও ‘মহাশ্বেতা’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় ছিল তার উজ্জ্বল উপস্থিতি।

বিষয়:উত্তম কুমার যিশু সেনগুপ্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…